ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৮ বছর পর দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে উত্তর কোরিয়ার ফুটবল দল

আকাশ স্পোর্টস ডেস্ক :

যুদ্ধবিভক্ত দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলতি মাসে একটি আঞ্চলিক টুর্নামেন্টে খেলতে উত্তর কোরিয়ার যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল দল।

২০১৮ সালের পর নায়েগোহিয়াং উইমেন্স নারী দলটি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সুওন এফসি উইমেনের বিপক্ষে মাঠে নামবে।

সোমবার (৪ মে) আন্তঃকোরীয় বিষয়গুলো দেখভালকারী দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, এএফসি দক্ষিণ কোরিয়ার ফুটবল সংস্থাকে অবহিত করেছে, সুওনে দলটির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ফুটবল ক্লাবটির এই প্রত্যাশিত সফর নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে একটি টেবিল টেনিস ইভেন্টের জন্য দক্ষিণ কোরিয়ায় ক্রীড়াবিদ পাঠিয়েছিল। এর মাধ্যমে কূটনৈতিক সম্পৃক্ততার একটি ধারা অব্যাহত ছিল। যার অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল ওই বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের অংশগ্রহণ।

উত্তর কোরিয়া ২০১৪ সালে ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে তাদের জাতীয় মহিলা ফুটবল দলকেও পাঠিয়েছিল, যা ছিল দক্ষিণ কোরিয়ায় তাদের মহিলা ফুটবল খেলোয়াড়দের শেষবার অংশগ্রহণ। ২০১৯ সাল থেকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওয়াশিংটন ও সিউলের সঙ্গে অর্থপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখেছেন এবং তার জনগণের মধ্যে থেকে দক্ষিণ কোরীয় সংস্কৃতি ও ভাষার প্রভাব নির্মূল করার জন্য একটি অভ্যন্তরীণ অভিযান চালাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের সংঘাত শান্তি চুক্তির পরিবর্তে একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় এই দুই প্রতিবেশী দেশ আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধরত এবং তাদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান খুবই বিরল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

৮ বছর পর দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে উত্তর কোরিয়ার ফুটবল দল

আপডেট সময় ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬