ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় শনিবার (২ মে) সকালে ভুক্তভোগীর মা চারজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, খালার বাড়ি থেকে রাত ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন ওই তরুণী। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আবু তাহের জোরপূর্বক তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে সেখানে থাকা অন্য অভিযুক্তরা ওই তরুণীকে ভয় দেখিয়ে দোকানের পাশের একটি বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানান। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

আপডেট সময় ০৯:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬