ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইসি’র সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে তা ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সামনে আওয়ামী লীগের সঙ্গেও ইসির সংলাপ আছে। আমরা সংলাপে ১১ দফা উত্থাপন করবো। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলামের যোগদান ও পুরাতন সচিবের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের নতুন সচিবকে উদ্দেশ করে বলেন, ‘এক্সেল লট কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে দেশের সড়ক-মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, নষ্ট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ রাজধানীতে সিটিং বাসের নামে যে চিটিং বাণিজ্য চলছে তা নজরদারিতে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।’ এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই রাজধানীতে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে জানান ওবায়দুল কাদের।

উল্লেখ্য, রবিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। দলটি ইসি’র কাছে ২০ দফা প্রস্তাবনা তুলে ধরেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। বিএনপির পক্ষ থেকে ১৬ জন প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেছেন।

বিএনপির প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহম্মেদ, ড. খন্দকার মোশারফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মঈন খান, আমীর খসরু, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আবদুল হালিম, আবদুর রশিদ সরকার ও সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ইসি’র সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক: কাদের

আপডেট সময় ০২:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭