ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ফেরত নিতে বারবার অনুরোধ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারকে বারবার অনুরোধ করা হবে। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে।

আজ রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ওই একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএসে আনসার ক্যাডারের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

মিয়ানমারে আসন্ন সফরের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মিয়ানমার সফরকালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সে দেশের সরকারকে বারবার অনুরোধ করব। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় বলে সে দেশের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ যদি ইতিহাসকে অস্বীকার করে, সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।’

১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণে ১৯ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের ফেরত নিতে বারবার অনুরোধ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭