ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে দুই সন্তানকে নিয়ে বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন মেহেরুন্নেছা উর্মি। প্রায় সময় উর্মির সঙ্গে তার স্বামী বাপ্পীর ঝগড়া হতো। গতকাল রাতে বাপ্পী তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানােয়। পরে পুলিশ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই কনস্টেবলের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

পটুয়াখালীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬