ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অভিযোগের সুরাহা না হলে চেয়ারে বসতে পারবেন না প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতির বিরুদ্ধে উত্থাপিত ১১ অভিযোগের বিষয়ে অনুসন্ধান হবে। এ বিষয়ে সুরাহা না হলে তিনি চেয়ারে বসতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তবে সুপ্রিমকোর্ট প্রধান বিচারপিতর বিষয়ে যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

আইনমন্ত্রী দাবি করেন, প্রধান বিচারপতির ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছুটি দিয়েছেন রাষ্ট্রপতি। আর অস্থায়ী বিচারপতি হিসেবে আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ বা সমস্যা আমরা দেখিনি। তবে কোনো কোনো রাজনৈতিক দল এসব বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টির অবকাশ নেই।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক ইস্যু না থাকায় কোনো কোনো রাজনৈতিক দল প্রধান বিচারপতির ছুটি নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন। আইনমন্ত্রী আরও বলেন, অস্থায়ী প্রধান বিচারপতি তার কাজের সুবিধার্থে যেকোনো প্রশাসনিক পরিবর্তন আনতে পারবেন। সংবিধান এ বিষয়টিকে সমর্থন করে। তাই এ বিষয়ে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

অভিযোগের সুরাহা না হলে চেয়ারে বসতে পারবেন না প্রধান বিচারপতি

আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭