ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে স্থায়ী হওয়া যায় না : মোনায়েম মুন্না প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস

জীবনে কখনও মিথ্যা কথা বলি নাই: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি জীবনে কখনও মিথ্যা কথা বলি নাই। মিথ্যা বলার অভ্যাস আমার নাই। রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া বিবৃতির জবাব দিতেই এ সংবাদ সম্মেলন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে যাওয়ার আগে প্রধান বিচারপতি বলেন, আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমার কারও প্রতি কোনো বিরাগ নেই। আমার দৃঢ়বিশ্বাস, সরকারকে ভুল বোঝানো হয়েছে। এই আমার বক্তব্য। আর কিছু বলব না।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত। তাই চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়েছেন। এ নিয়ে শনিবার বিএনপির নেতারা তাদের বক্তব্যে বলেন, আইনমন্ত্রী মিথ্যা কথা বলেছেন। শপথ ভঙ্গ করেছেন। এ জন্য তার পদত্যাগও দাবি করেন বিএনপি নেতারা।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যারা বলছেন- আমি মিথ্যা কথা বলেছি, তারা অর্বাচীন। মিথ্যা বলার অভ্যাস তাদের। আমার না। তিনি বলেন, প্রধান বিচারপতি নিজ হাতে স্বাক্ষর করা চিঠিতে অসুস্থতার কথা বলেছেন। এখন বলছেন তিনি সুস্থ আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

জীবনে কখনও মিথ্যা কথা বলি নাই: আইনমন্ত্রী

আপডেট সময় ০১:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭