ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার আটপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া। তিনি উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গাবরতলা গ্রামে হেলিকপ্টার নিয়ে বর সেজে বিয়ে করতে যান রাজিব মিয়া।

এর আগে দুপুরে কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে সেখানে ভিড় জমান। কনে গাবরতলা গ্রামের সাখাওয়াত মিয়ার কন্যা জুতি আক্তার।

পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী রাজিব মিয়া বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। ১০ ভাই ও বোনের মধ্যে সবার ছোট আমি। আমার মা ইচ্ছাপোষণ করেছিল- আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি।

রাজিবের বড় ভাই ঝুটন বলেন, রাজিব আমাদের পরিবারে সবার ছোট। মা ইচ্ছা পোষণ করেছিলেন। রাজিব বাস্তবায়ন করেছে। আমরা এতে খুবই খুশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

আপডেট সময় ০১:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬