ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

‘জিনে ধরায়’ গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকালে রিতু আক্তার (২০) নামের ওই নারীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রিতুর বিয়ে হয় সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।

সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে রিতুর স্বামী শামুন মাতুব্বর, তার বাবা খোরশেদ মাতুব্বর (৫৮), বড় বোন লিপি আক্তার (৪০) ও ছোট বোন নিপা আক্তার (৩২) তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ সময় শামুনের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

রিতুর চাচা সৈয়দ আলী জানান, এর আগেও কয়েকবার সালিশ-বৈঠক হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ছেলের বাবা তাদের বাড়িতে এসে দাবি করেন, রিতুকে ‘জিনে ধরেছে’ এবং তাকে নিয়ে যেতে বলেন। পরে তারা গিয়ে দেখেন, রিতুকে তিন দিন ধরে খাবার না দিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছে। এ সময় তাদের ওপর হামলাও চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে রিতুর স্বামী শামুন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নগরকান্দা থানার ডিউটি অফিসার ও এসআই শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

‘জিনে ধরায়’ গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, গ্রেফতার ১

আপডেট সময় ১০:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬