ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুর শহরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর পৌর এলাকার সুইহারী আশ্রমপাড়া মহল্লার হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও তার স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দুটি সন্তান রয়েছে।

মৃতের ছেলে তীব্র সরকার বলেন, আমাদের বাড়ির নিচতলায় একটি কক্ষে আমি থাকি। ওপরের তলায় ছোট দুটি কক্ষ। একটিতে মা-বাবা থাকেন। আমি রোববার দিবাগত রাত ১২টায় মর্ডান মোড়ে পাম্পে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে যাই। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একজন ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানান। বাড়িতে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সিড়ি দিয়ে উপরে একটুখানি উঠার পর আর যেতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। উপরে উঠে দেখি মা ও বাবা দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মেঝেতে পড়ে আছে। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, মা-বাবা দুজনেই আমাদের ছেড়ে চলে গেলেন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমাদের টিম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬