ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরে একা পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার লালপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। এ সময় মকছদ আলি ও ইয়াসিন মিয়া গৃহবধূর স্বামীর খোঁজে তার ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। রোববার রাত ১১টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মকছদ আলী ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ জানান, ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দুজন আসামিকে গ্রেফতার করেছি। গ্রেফতারদের আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরে একা পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় ০৮:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬