ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন এবং তিনি কখন কোন মামলার রায় দেবেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকার রাখে না, হস্তক্ষেপও করেনি। এ ব্যাপারে বিএনপি’র নেতৃবৃন্দ মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

শনিবার সকালে কুষ্টিয়া সাকির্ট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আদালতের একটা রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে, আরেকটা রায়ে বিক্ষোভ প্রকাশ করে। মূলত তারা আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না।

নির্বাচনের আগে সংসদ বিলুপ্তি ঘোষণা করতে হবে বিএনপির এমন দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনও মানসিক ভাবে ঠিক করতে পারেনি তারা নির্বাচন করবেন কি করবেন না। এই সব প্রস্তাব থেকে প্রমাণ হয় যে, তারা নির্বাচনটাকে বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহসহ জাসদ, যুবজোটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭