ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আতলেতিকোর বাসে হামলা, বিপদে বার্সেলোনা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আতলেতিকো মাদ্রিদের টিম বাস স্টেডিয়ামে পৌঁছানোর রাস্তায় একদল বার্সেলোনা সমর্থক বাসটি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে থাকে।

এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়। বিশেষ করে চালকের দিকের জানালার দুটি কাচ ভেঙে যায়। চলতি মৌসুমে এর আগেও একটি ম্যাচের সময় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে উয়েফার শাস্তির মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই ঘটনার জন্য কাতালান ক্লাবটিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।

গতকাল বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলা শুরুর আগে এমন ঘটনা ঘটে। ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা।

এব্যাপারে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন হতাশা প্রকাশ করে বলেন, ‘সমাজ পরিবর্তন হয়নি এবং আমরা এটিকে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং প্রতিবার বার্সেলোনা সফরে এলে সাধারণত এমনটাই ঘটে থাকে।’

এই ঘটনায় বার্সেলোনাকে আর্থিক জরিমানা গুনতে হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আতলেতিকোর বাসে হামলা, বিপদে বার্সেলোনা

আপডেট সময় ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬