ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

৩ মাসের শিশুসন্তানকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা, আটক মা

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল সদর উপজেলায় গলায় গামছা প্যাঁচিয়ে তাবাসসুম নামে তিন মাসের এক কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা আরিফা বেগম সুরাইয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তাবাসসুমের বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামে। সে ওই গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। গত কয়েক দিন আগে আরিফা বেগম তার মেয়ে তাবাসসুমকে নিয়ে একই উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন।

বৃহস্পতিবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার মেয়ে তাবাসসুমকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা করেছে। পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে। একই সঙ্গে নিহতের মা আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ও কন্যা বাড়িতে আসবে; কিন্তু সকালে আলোকদিয়া থেকে ফোন দিয়ে আমাকে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পাই।

নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা আরিফাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ মাসের শিশুসন্তানকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা, আটক মা

আপডেট সময় ০৫:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬