ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত

ঘরের মাঠে বার্সাকে হারিয়ে অ্যাতলেটিকোর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

ক্যাম্প ন্যুতে ইতিহাস গড়ল অ্যাতলেটিকো মাদ্রিদ। দশজনের বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাতলেটিকো।

২০০৬ সালের পর এই মাঠে বার্সেলোনাকে হারানোর স্বাদ পায়নি তারা, টানা ১৯টি ব্যর্থ চেষ্টার পর এবার সেই অপেক্ষার অবসান হলো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। মার্কাস রাশফোর্ড একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পাননি। মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ ছিল কাতালানদের, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভেঙে পড়ে আক্রমণভাগ।

ম্যাচের মোড় ঘুরে যায় ৪৪ মিনিটে। বার্সার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি ফাউল করে লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগটাই কাজে লাগায় অ্যাতলেটিকো। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

একজন কম নিয়েও হাল ছাড়েনি বার্সা। তরুণ তারকা লামিনে ইয়ামাল আক্রমণে গতি আনলেও গোলের দেখা মেলেনি। বারবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হন রাশফোর্ডসহ অন্যরা। উল্টো ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাতলেটিকো। বদলি নেমে ক্রস থেকে ভলিতে গোল করেন আলেক্সান্ডার সরলথ। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি বার্সা।

ম্যাচ হারলেও পুরো ম্যাচে বল দখল ও শট দুই দিকেই এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু লক্ষ্য স্থির শটে জয় তুলে নেয় অ্যাতলেটিকো।

এ জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সিমিওনের শিষ্যরা। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানোয় হবে ফিরতি লেগ। অ্যাতলেটিকোর মাঠে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পরের ধাপে যাওয়া বার্সেলোনার জন্য হবে কঠিন এক চ্যালেঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঘরের মাঠে বার্সাকে হারিয়ে অ্যাতলেটিকোর জয়

আপডেট সময় ১১:১৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬