ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানিতে পড়া বাস ভাসিয়ে তোলার প্রযুক্তি উদ্ভাবন শিক্ষার্থীদের

আকাশ জাতীয় ডেস্ক:

পানিতে পড়া বাসকে স্বয়ংক্রিয়ভাবে ভাসিয়ে তোলার ব্যবস্থা- এমন এক ব্যতিক্রমী প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দিয়ে কক্সবাজারের রামুর বিজ্ঞান মেলায় সবার নজর কাড়লেন শিক্ষার্থীরা; যা বাস্তব জীবনের দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রমে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে রামু উপজেলা পরিষদ মাঠে শুরু হওয়া দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।

মেলায় শিক্ষার্থীদের নানা সৃজনশীল প্রকল্পের ভিড়ে বিশেষভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করে রামু সরকারি কলেজের শিক্ষার্থীদের তৈরি এই উদ্ভাবন।

এর কার্যপ্রণালী অনুযায়ী, কোনো বাস পানিতে পড়ে গেলে পানির স্তর বৃদ্ধি শনাক্ত করে একটি ওয়াটার লেভেল সেন্সর, এরপর সেই সংকেত পেয়ে (ঐচ্ছিক) Arduino UNO সক্রিয় হয়ে একটি রিলে মডিউলের মাধ্যমে এয়ার পাম্প চালু করে এবং পাম্পটি নির্দিষ্ট চেম্বারে বাতাস প্রবাহিত করে পানির চাপ কমানোর মাধ্যমে ডুবে যাওয়া বাসটিকে ধীরে ধীরে পানির উপর ভাসিয়ে তোলে; পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হওয়ায় দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকল্পটির বিষয়ে রামু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা খানম রিনি ও আসরার উল্লাহ তাওহীদ জানান, এটি তৈরিতে খেলনা বাস, ওয়াটার সেন্সর, রিলে মডিউল, ১২ ভোল্ট ব্যাটারি, সংযোগ তার ও এয়ার পাম্পসহ সহজলভ্য উপকরণ ব্যবহার করা হয়েছে এবং এটি মূলত একটি ধারণাভিত্তিক মডেল, যা ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকরভাবে বাস্তবে প্রয়োগ করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ, রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুজিনা আক্তার রুমিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। মেলার অংশ হিসেবে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যেখানে উপজেলার প্রায় ১৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প নির্ধারিত স্টলে প্রদর্শন করছে।

আয়োজকরা জানান, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাস্তব জীবনের সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করার আগ্রহও বাড়ায়।

সচেতন মহলের মতে, রামু সরকারি কলেজের এই উদ্ভাবনী প্রকল্পটি ভবিষ্যতে উন্নত গবেষণা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে পানিতে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পানিতে পড়া বাস ভাসিয়ে তোলার প্রযুক্তি উদ্ভাবন শিক্ষার্থীদের

আপডেট সময় ১০:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬