ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে ৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, পাম্প মালিককে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরে ৪ হাজার ৬শ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা এবং ড্রামে করে অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকার মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবরামপুর এলাকায় অবস্থিত মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রি এবং ৪ হাজার ৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। অথচ পাম্পটিতে ডিজেল বিক্রি বন্ধ ছিল। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন সদর উপজেলার বাহিরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২ হাজার ২০০ লিটার পেট্রল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল ইসলাম, বিএসটিআইয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, জুবায়ের আল সিদ্দিকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

ফরিদপুরে ৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, পাম্প মালিককে জরিমানা

আপডেট সময় ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬