ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুসলিমবিদ্বেষী স্লোগান দেওয়ায় ফিফার শাস্তির মুখে স্পেন

আকাশ স্পোর্টস ডেস্ক :

মিশরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের সমর্থকদের আচরণ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, যার ফলে এবার শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায় এসেছে।

গত ৩১ মার্চ রাতে অনুষ্ঠিত ম্যাচে মিশরের মিডফিল্ডার হামদি ফাতহি লাল কার্ড পেলে তাদের দল ১০ জনে পরিণত হয়, কিন্তু তাও স্পেন সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে খেলা চলাকালীন স্প্যানিশ সমর্থকদের একটি অংশ মুসলিমবিদ্বেষী স্লোগান দিতে থাকে, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

স্টেডিয়াম কর্তৃপক্ষ একাধিকবার জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা দিয়ে দর্শকদের এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও তা উপেক্ষা করা হয়। বিরতির সময়ও একই ধরনের ঘোষণা দেওয়া হয়, কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।

এ ঘটনার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, তারা সব ধরনের বর্ণবাদ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে। অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেছেন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা ম্যাচের ভিডিওসহ বিভিন্ন প্রমাণ পর্যালোচনা করে স্পেনের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য শাস্তির মধ্যে জরিমানা, দর্শকশূন্য মাঠে খেলা বা সংশ্লিষ্ট স্টেডিয়াম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত থাকতে পারে।

এদিকে, ম্যাচ চলাকালে হওয়া ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনায় বার্সেলোনার স্থানীয় পুলিশও তদন্ত শুরু করেছে। একই সঙ্গে স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল ধর্ম নিয়ে করা কটূক্তিকে ‘অজ্ঞতা ও বর্ণবাদের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুসলিমবিদ্বেষী স্লোগান দেওয়ায় ফিফার শাস্তির মুখে স্পেন

আপডেট সময় ১১:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬