ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

তৈরি পোশাক খাতের উৎসে কর কমানো হচ্ছে

অাকাশ নিউজ ডেস্ক:

সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের পরামর্শেই তৈরি পোশাক খাতে উৎসে কর বিদ্যমান শূন্য দশমিক ৭০ শতাংশ হারেই বহাল থাকছে। আগামী দু-তিন দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পোশাক খাতের নাজুক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সব কিছু শুনে প্রধানমন্ত্রী যুক্তিসঙ্গত একটি পরিবর্তনের আশ্বাস দেন। এই ধারাবাহিকতায় তৈরি পোশাকের উৎসে কর কমানো হচ্ছে।

১ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটের সমাপনী আলোচনায় তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ হারে নির্ধারণের প্রস্তাব করেন। তার এ প্রস্তাব অর্থবিলে অন্তর্ভুক্ত করা হয়। ফলে পোশাক খাতে উৎসে কর বর্তমানের ৭০ পয়সার সঙ্গে অতিরিক্ত ৩০ পয়সা মিলে মোট ১ টাকা কর্তন করার কথা।

একাধিক কারণে সংকটে পড়া তৈরি পোশাকের রফতানি প্রবৃদ্ধি কমে গত ১৫ বছরে সর্বনিম্নে এসে ঠেকেছে। উদ্যোক্তাদের করণীয় কিছু না থাকায় শিগগিরই পরিস্থিতির উত্তরণের কোনো সম্ভাবনা নেই। এ রকম ব্যাখ্যা দিয়ে এনবিআর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি সারসংক্ষেপ পাঠায়। গত সোমবার ওই সারসংক্ষেপে অনুমোদন দেন অর্থমন্ত্রী। সর্বশেষ সারসংক্ষেপটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে ফাইল ফেরত এলেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। আগামী ২ বছর উৎসে কর থেকে পোশাক খাতকে সম্পূর্ণ অব্যাহতিদেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজিএমইএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

তৈরি পোশাক খাতের উৎসে কর কমানো হচ্ছে

আপডেট সময় ০৩:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭