ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক : 

মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। নগদ অর্থের পাশাপাশি তাদের প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

টুর্নামেন্ট জয়ের পরই বীর যুবারা দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশে পা রাখার পরপরই ছাদখোলা বাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নদের। এরপর আন্তর্জাতিক ক্রীড়া দিবসের বিশেষ দিনে আজ আয়োজন করা হলো এই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।

সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬