ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জুলুম থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, জুলুম বা নির্যাতন থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের পরিচয় তিনি একজন মানুষ।

শনিবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিঠালীগাছা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত এক হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রাম ও শহরগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে।

উপস্থিত জনসাধারণের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘আপনার রক্ত আর আমার রক্ত লাল, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। উন্নয়ন হতে হবে সবার জন্য। মসজিদে উন্নয়ন হলে মন্দিরেও হবে। কর্মসংস্থান হলে তা সবার ছেলেমেয়ের জন্যই হতে হবে।

এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কোনো ধরনের ঘুষ বা দুর্নীতির সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, উপজেলা বা যেকোনো সরকারি দপ্তরে কাজ আপনাদের অধিকার। প্রকল্পের টাকা বা সেবার জন্য কাউকে এক পয়সাও দিতে হবে না। যদি কেউ অন্যায় করে, তবে আপনাদের সোচ্চার হতে হবে। নিজেদের অধিকার বুঝে নিতে কথা বলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জুলুম থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬