ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

চোট কাটিয়ে ফিরেই ঝড় তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে আল নাসর। ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাজমাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন রোনালদো। সেই বিরতি কাটিয়ে ফিরেই যেন আগের ছন্দে তিনি।

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ভালো ছিল না আল নাসরের। প্রথমার্ধের শেষদিকে রাকান আলতুলাইহির গোলে এগিয়ে যায় আল নাজমা। তবে যোগ করা সময়েই ম্যাচে ফেরে আল নাসর। আব্দুল্লাহ আল হামদানের গোলে সমতা ফেরার পরপরই সাদিও মানে দলকে এগিয়ে দেন। বিরতির পর আবারও ধাক্কা খায় স্বাগতিকরা, ফেলিপে কারদোসোর গোলে সমতায় ফেরে আল নাজমা।

এরপরই মঞ্চে আবির্ভাব রোনালদোর। ম্যাচের ৫৬ মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পর্তুগিজ মহাতারকা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মানে নিজের জোড়া পূর্ণ করলে বড় জয় নিশ্চিত হয় আল নাসরের।

এই ম্যাচে জোড়া গোল করে রোনালদো পৌঁছে গেছেন তার পেশাদার ক্যারিয়ারের ৯৬৭তম গোলে। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছেন তিনি।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আরও শক্ত অবস্থান নিয়েছে আল নাসর। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালকে তারা পিছনে ফেলেছে ৬ পয়েন্টে।

ম্যাচ শেষে ইনস্টাগ্রাম পোস্টে নিজের অনুভূতি জানাতে গিয়ে রোনালদো বলেন, মাঠে ফিরে দারুণ লাগছে। দলের সঙ্গে আমরাও এগিয়ে যেতে প্রস্তুত।

চোট কাটিয়ে এমন প্রত্যাবর্তন শুধু আল নাসরের জন্যই নয়, স্বস্তির খবর পর্তুগাল দলের জন্যও। তার অনুপস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য সমতা এবং যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

আপডেট সময় ১২:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬