ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটে ফসলের সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।

প্রতিমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা সৃষ্টি হয়েছে তাতে পৃথিবীর সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। আমাদের তেলের সংকট নেই; বিগত দিনে যেভাবে বিভিন্ন জেলায় ও পাম্পে তেল বরাদ্দ দেয়া হয়েছে, বর্তমানে এরচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে এ সময়টা গরম সময়। এই সময়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে মবের মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায়, সেদিকেও খেয়াল রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া বর্ষা মৌসুমে নদী ভাঙন প্রতিরোধে ও অবৈধ ড্রেজার বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দৃশ্যমান দেখে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী বর্ষা মৌসুমে যেন এই অঞ্চলের মানুষের কোনো ধরনের বন্যা ও ভাঙনের মুখে পড়তে না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।

এসময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬