ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই বন্ধুর মারামারি, দেবরকে রক্তাক্ত দেখে ভাবির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় তুচ্ছ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় এক বন্ধুকে রক্তাক্ত অবস্থায় দেখে তার ভাবি আইরিন খাতুনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আইরিন খাতুন ছিলেন ওই গ্রামের খোকন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, পান বরজে সার হিসেবে ব্যবহারের জন্য সরিষার খৈল কেনা নিয়ে দুই বন্ধু সোহেল রানা ও রনজু হোসেনের মধ্যে বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারামারি হয়। দুজনই রক্তাক্ত জখম হন। সোহেল রানাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আহত রনজু হোসেনকে বাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখে স্ট্রোকে আক্রান্ত হন তার ভাবি আইরিন খাতুন (৫০)। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন আইরিন খাতুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দুই বন্ধুর মারামারি, দেবরকে রক্তাক্ত দেখে ভাবির মৃত্যু

আপডেট সময় ০৯:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬