ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরও ৩ আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাট-২, ঠাকুরগাঁও-২ এবং দিনাজপুর-৩ আসনের ফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের বিএনপির পরাজিত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন আবেদন করেন। ঠাকুরগাঁও-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হাকিম আবেদন করেন। অপর দিকে দিনাজপুর-৩ আসনের জামায়াতের পরাজিত প্রার্থী মো. মাইনুল আলমও পৃথক আবেদন করেন হাইকোর্টে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে অনিয়ম-সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেন। এই ট্রাইব্যুনালের এখতিয়ার দেওয়া হয়েছে বিচারপতি মো. জাকির হোসেনকে। তাঁর বেঞ্চে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৩৯টি আবেদন গ্রহণ করে আদেশ দেওয়া হয়।

অবকাশের মধ্যে বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চেও আরও বেশ কয়েকটি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ৫১টি আবেদন গ্রহণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আরও ৩ আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

আপডেট সময় ১১:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬