ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাম্বিয়ার জালে পাঁচ গোল আর্জেন্টিনার

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠ লা বোম্বোনেরায় রীতিমতো গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। দাপুটে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশেই ছিলেন ইন্টার মায়ামি তারকা মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে হয়তো এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই লা বোম্বোনেরার দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই জালের দেখা পান। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি পায় বিশ্বচ্যাম্পিয়নরা। নিজে শট না নিয়ে মেসি বলটি তুলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির হাতে। বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওটামেন্ডির জন্য দেশের মাটিতে এটিই ছিল শেষ ম্যাচ। স্পট কিক থেকে গোল করে সেই উপলক্ষটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি।

৬৮ মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। আর শেষ দিকে যোগ করা সময়ে ভ্যালেন্তিন বারকোর গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

জাম্বিয়ার জালে পাঁচ গোল আর্জেন্টিনার

আপডেট সময় ১০:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬