ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রীতি ম্যাচে হারের পর বরখাস্ত ঘানার কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে দুই মাসের বেশি সময় বাকি রয়েছে। এর আগে বড়সড় এক পরিবর্তনের ঘোষণা দিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হারের কয়েক ঘণ্টা পরই প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) স্টুটগার্টে বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপ সফরে গিয়েছিল ব্ল্যাক স্টাররা। গত বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হারে ঘানা।

এক বিবৃতিতে ঘানা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, জিএফএ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পুরুষ জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। একই সঙ্গে দলের প্রতি অবদানের জন্য অ্যাসোসিয়েশন অটো অ্যাডোকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অ্যাডোর অধীনে ঘানা ২২ ম্যাচে জিতেছে ৮টিতে, হেরেছে ৯টি ম্যাচে। তার অধীনে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল দেশটি।

২০২২ কাতার বিশ্বকাপেও ঘানার ডাগআউটে ছিলেন আডো। সেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া ঘানা রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাত্র আড়াই মাস আগে নতুন কোচ নিয়োগ দেওয়া এবং দলকে গুছিয়ে তোলা ঘানার জন্য এখন হিমালয়সম চ্যালেঞ্জ।

একারের বিশ্বকাপে ঘানা ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামার সঙ্গে একই গ্রুপে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রীতি ম্যাচে হারের পর বরখাস্ত ঘানার কোচ

আপডেট সময় ১২:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬