ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুরি করতে গিয়ে ধরা, পুলিশ আসার খবরে ৪ তলা ভবন থেকে যুবকের লাফ

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে এক অজ্ঞাত যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের প্যাথলজি বিভাগের ২২৩ নম্বর কক্ষ থেকে মোবাইল চুরির সময় রোগী ও স্বজনরা ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাকে বারান্দায় আটকে রেখে পুলিশে খবর দিতে গেলে সুযোগ বুঝে তিনি নিচে লাফ দেন।

ভুক্তভোগী এক নারী জানান, এর আগে শনিবারও তার মোবাইল চুরি হয়েছিল। সোমবার একই কক্ষে আবার চুরির চেষ্টা করলে উপস্থিত লোকজন যুবকটিকে আটক করেন। পরে পুলিশ আনতে গেলে ফিরে এসে দেখা যায়, তিনি লাফ দিয়েছেন।

একজন রোগীর স্বজন বলেন, আমরা তাকে আটক করলেও মারধর করিনি। নাম-পরিচয় জানতে চাইলে কিছু বলেনি। পরে পুলিশ আসার আগেই তিনি লাফ দেয়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, গুরুতর আহত অবস্থায় তাকে আনা হয়েছিল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, মোবাইল চুরির অভিযোগে আটক হওয়ার পর যুবকটি লাফ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

চুরি করতে গিয়ে ধরা, পুলিশ আসার খবরে ৪ তলা ভবন থেকে যুবকের লাফ

আপডেট সময় ০৭:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬