ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিরোধী দলের নোটিশ : বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার বিষয়ে কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের রেওয়াজ মেনেই অধিবেশন পরিচালনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে কারও অধিকার ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবাইকে সম্মান জানাতে চাই। বিরোধীদলীয় নেতা আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। বিগত দিনে স্পিকার তাকে অনুরোধ করেছিলেন বিধি মোতাবেক নোটিশ দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী আলোচনার সময় দেওয়ার কথাও জানিয়েছিলেন।

সরকারি দলের চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমাদের ট্রেডিশন অনুসারে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির পরেই এ জাতীয় প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়। আপনি (ডেপুটি স্পিকার) সেই কথাটাই বিরোধীদলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কারও অধিকার ক্ষুণ্ন হয়েছে।

ডেপুটি স্পিকারের এখতিয়ারের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দেবেন কি দেবেন না— সেটিও আপনার এখতিয়ার। তবে এটা সংসদ সদস্যদের একটি অধিকার।

তিনি বলেন, এরপরে যদি বিরোধীদলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তবে তার বিপক্ষে হয়তো আমাদেরও দু-চার কথা বলার থাকতে পারে, যা আমরা পয়েন্ট অব অর্ডার ফর্মুলেট করেই বলব।

পরিশেষে ডেপুটি স্পিকারকে সংসদ পরিচালনায় বিধি অনুসরণের অনুরোধ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেভাবে ‘অর্ডার অব দ্য ডে’ পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবেই যান, যাতে অন্য সদস্যদের অধিকারও রক্ষিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিরোধী দলের নোটিশ : বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৭:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬