ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। পূর্ব পরিকল্পনা গ্রহণ করায় এমনটি সম্ভব হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী বক্তব্য রাখবেন বৈঠকে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়।

সালাহউদ্দিন আহমদ জানান, বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয় সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদি সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাজ্য

তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬