ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারকে অবশ্যই সব রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা করা হবে। তবে মিয়ানমারকে অবশ্যই সব রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে। শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মায়া।

তিনি বলেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকার জন্য এরইমধ্যে এক লাখ ঘর তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত যতো রোহিঙ্গা এসেছে তাদের অস্থায়ীভাবে থাকার জন্য সোয়া লাখ ঘর প্রয়োজন। এ মাসের মধ্যেই আমরা তাদের থাকার ঘর তৈরির কাজ সম্পন্ন করতে সক্ষম হবো।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না। কেউ সহযোগিতা করতে চাইলে আমরা নিষেধ করবো না। কিন্তু রোহিঙ্গাদের সহযোগিতার নামে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করেন তাহলে বরদাস্ত করা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিয়ানমারকে অবশ্যই সব রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭