ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিভারপুল ছাড়ছেন সালাহ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টানছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ জানান, বিদায়ের সময় চলে এসেছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের শুরু। মৌসুম শেষে আমি লিভারপুল ছেড়ে যাচ্ছি।”

এর আগে, ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই দলের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন সালাহ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন ২৫৫ গোল। এই গোলসংখ্যা তাকে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে নিয়ে গেছে।

লিভারপুলের জার্সিতে খেলতে গিয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন সালাহ। তার সময়ে দল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জেতে লিভারপুল।

বিদায়ী বার্তায় আবেগাপ্লুত সালাহ বলেন, “লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি আমার জীবনের একটি আবেগ। এই শহর ও সমর্থকেরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা কখনো ভুলব না। তোমরা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছ।”

তার ক্লাব ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছিল। গত বছরের শেষদিকে কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেছিলেন সালাহ।

সালাহ এখনো তার পরবর্তী গন্তব্য ঘোষণা করেননি। তবে ফুটবল বিশ্ব মনে করছে, সৌদি আরবের লীগের ধনী ক্লাবগুলো দীর্ঘদিন ধরে এই ফুটবল আইকনকে দলে ভেড়াতে চাইছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

লিভারপুল ছাড়ছেন সালাহ

আপডেট সময় ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬