ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় হ্যানয়ে পৌঁছান এই মিডফিল্ডার।

ক্লাব দল লেস্টার সিটির ম্যাচ থাকায় নির্ধারিত সময়ের একদিন পর দলে যোগ দেন তিনি। ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে করে ভিয়েতনামে পৌঁছান হামজা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন। ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে কিছুটা সময় লাগে।

এদিন বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় স্থানীয় সময় বিকেল ৫টায়। তবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে হামজার অনুশীলনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। তবুও সতীর্থদের সঙ্গে দেখা করতে অনুশীলন মাঠে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। দুটি ম্যাচ শেষ করে দল ঢাকায় ফিরবে, আর হামজা চৌধুরী ফিরে যাবেন ইংল্যান্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬