ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিম আক্তার গজারিয়া উপজেলার বড়ইকান্দী ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার গড়াব গ্রামের কিবরিয়ার স্ত্রী।

স্বামী কিবরিয়া জানান, তিনি একজন জাহাজ শ্রমিক। ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। এক বছর আগে দুই পরিবারের অমতে বিয়ে করে কিছুদিন আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকলেও গত ১১ মাস ধরে তারা ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তিনি বলেন, ‘মিম একা থাকতে ভয় পেতেন। কয়েক মাস আগে মাথায় তীব্র ব্যথার কথা জানালে বিভিন্ন চিকিৎসকের কাছে নেয়া হয়, কিন্তু তাতে কোনো উপকার হয়নি।’

তিনি আরও জানান, সোমবার রাত ৮টার দিকে জাহাজে কাজে যাওয়ার সময় তিনি শাশুড়িকে বাসায় আসতে বলে যান। সকালে খবর পেয়ে এসে দেখেন, মিম আর বেঁচে নেই।

মিমের মা জানান, রাতে দেরি হয়ে যাওয়ায় তিনি আসতে পারেননি। মঙ্গলবার সকালে এসে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দেখে মিম ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬