ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি এস কে সিনহা সিঙ্গাপুর এয়ারলাইন্সে শুক্রবার রাতের ফ্লাইটের টিকেট কেটেছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব। এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি সিনহার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবারই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশ সফরে যাচ্ছেন। বিচারপতি সিনহা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আগামী ১০ নভেম্বর দেশে ফিরবেন। এ সময় তিনি আরো বলেন, ‘প্রধান বিচারপতি এসকে সিনহা যেভাবে চেয়েছেন সেভাবেই ব্যবস্থা নেয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে যাওয়ার অনাপত্তিপত্র ও ছুটির প্রজ্ঞাপন জারি করে আইনমন্ত্রণালয়। এছাড়া বুধবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ তথ্য জানিয়েছেন।

আইন সচিব জানান, প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত আবেদনের সারসংক্ষেপে রাষ্ট্রপতি রাত সাড়ে ৮টার দিকে সই করেছেন। রাষ্ট্রপতির কাছ থেকে ফাইলটি আইন মন্ত্রণালয়ে আসার পর জিও প্রকাশ করা হবে। এর আগে দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুর ১২টা ৫৪ মিনিটে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসায় যান তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলেটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. একেএম সালেক। এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করে দুপুর দেড়টায় তিনি বেরিয়ে যান।

প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তার সমালোচনা করা হয়। ৮ সেপ্টেম্বর রাতে অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান প্রধান বিচারপতি এসকে সিনহা। সেখান থেকে তিনি একটি সম্মেলনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর জাপানে যান।

গত ২৩ সেপ্টেম্বর রাতে কানাডা ও জাপান সফর শেষে দেশে ফেরেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর ২ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে আবারো একমাসের ছুটির আবেদন করেন তিনি। পরে তা আরো ১০ দিন বাড়ানো হয়েছে।

২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব পালনের মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০৩:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭