ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা আমার পাশে থাকলে আমি অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখব। গোমতী নদীর মাটি লুটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা জনগণই আমার শক্তি এবং প্রেরণার উৎস। যতদিন বেঁচে থাকবো অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং লুটেরা চক্রের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।

শনিবার (২১ মার্চ) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদীর মাটি লুটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অবৈধ ইটভাটা বন্ধ ও গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি চলাকালে হঠাৎ উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং যে কোনো মূল্যে গোমতী নদীতে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি গোমতী নদীতে মাটিখেকো কয়েকজনের নাম জনসমক্ষে প্রকাশ করেন।

এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেও গোমতী বাঁচাও, মাটি খেকোদের না বলুন, সঠিক নদীশাসন নিশ্চিত করো প্ল্যাকার্ড প্রদর্শনপূর্বক সম্মতি জানিয়ে প্রতিবাদ জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই গোমতী নদী এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষা করা সবার দায়িত্ব। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি গোমতী নদীর মাটিখোকো লক্ষ্মীপুরের আজাদ মোল্লা, হেলাল, মিজান, নয়নসহ কয়েকজনের নাম প্রকাশ করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬