ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুমিল্লায় বাস–ট্রেন সংঘর্ষ, নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রেল কর্তৃপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং গুরুতর আহতদের প্রয়োজন হলে ঢাকায় এনে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রাথমিকভাবে দায়ী দুইজনকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে অরক্ষিত রেলক্রসিংগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি ধারণা প্রকাশ করে বলেন, রেলগেট খোলা থাকায় বাসটি লাইনে উঠে যায় এবং সেখান থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার কথাও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

কুমিল্লায় বাস–ট্রেন সংঘর্ষ, নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ঘোষণা

আপডেট সময় ০২:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬