ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা জার্মানির

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ আন্তর্জাতিক বিরতির জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জার্মানি। আগামী ২৭ মার্চ সুইজারল্যান্ড এবং ৩০ মার্চ ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের শেষ মুহূর্তের রণকৌশল ঝালিয়ে নেবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলে ফিরেছেন কাই হাভার্টজ, কেভিন শ্যাডে, আন্তন স্ট্যাচ এবং জশা ভাগনোম্যান। রক্ষণে জশুয়া কিমিখ ও আন্তোনিও রুডিগারের মতো অভিজ্ঞদের উপর আস্থা রেখেছেন জুলিয়ান নাগেলসম্যান।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল এবং ২২ বছর বয়সী গোলকিপার জোনাস আর বিগ। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে জামাল মুসিয়ালার অনুপস্থিতি। বায়ার্নের এই তরুণ তুর্কি বাম পায়ের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। ফর্মে থাকা সত্ত্বেও দলে জায়গা পাননি অ্যাঞ্জেলো স্তিলার।

সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার পর ঘরের মাঠ স্টুটগার্টে ঘানাকে আতিথ্য দেবে জার্মানি। এরপর সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে‌ নাগেলসম্যানের শিষ্যরা। জুনে বিশ্বকাপের আগমুহূর্তে যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি।

জার্মানির স্কোয়াড:

গোলকিপার: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল, জোনাস উর্বিগ।

ডিফেন্ডার: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, জশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, মালিক থিয়াও, জশা ভাগনোম্যান।

মিডফিল্ডার: পাসকাল গ্রস, লিওন গোরেটজকা, ফেলিক্স নমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, আন্তন স্ট্যাচ, ফ্লোরিয়ান উইর্টজ।

ফরোয়ার্ড: সার্জ গ্যানাব্রি, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং, লেরয় সানে, কেভিন শ্যাডে, দেনিজ উন্দাভ, নিক ভলটেমেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা জার্মানির

আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬