ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির নেতাকর্মী চাঁদাবাজিতে জড়ালে ‘ডাবল অ্যাকশন’: খায়রুল কবির খোকন

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেয়া হবে। তিনি জানান, এ বিষয়ে জেলার পুলিশ প্রশাসনকে ও নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল থেকে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কে কোন দলের, তা বিবেচ্য নয়—আমরা দেখবো সে অপরাধী কি না। অপরাধীদের কোনো দল নেই। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের সেবক হতে চাই, শাসক নয়। কথার সঙ্গে কাজের মিল রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা জনগণের কল্যাণে কোনো কাজ করেনি। বরং দুর্নীতি, অন্যায়, লুটপাট ও বিরোধীদল দমনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ করছে বিএনপি সরকার।

তিনি সতর্ক করে বলেন, জনগণের সঙ্গে বেইমানি, দুর্নীতি ও নির্যাতনের পরিণতি সবাই দেখেছে। ভবিষ্যতেও কেউ জনগণের স্বার্থবিরোধী কাজ করলে একই পরিণতি ভোগ করতে হবে।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির নেতাকর্মী চাঁদাবাজিতে জড়ালে ‘ডাবল অ্যাকশন’: খায়রুল কবির খোকন

আপডেট সময় ০৯:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬