ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টায় পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অপর এক শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য আজ সকালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ‎এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের এক ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
‎
‎হাতীবান্ধা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবিনা বলেন, ঘটনাস্থলেই দুর্ঘটনার শিকার নারী মারা গেছেন। আর হাসপাতালে অন্য দুজন মারা যায়। আরেক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের

আপডেট সময় ১১:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬