ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শবেকদরে বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা বিএনপি মহাসচিবের

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র শবেকদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি শুভেচ্ছা জানান।

বাণীতে মির্জা ফখরুল বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লাইলাতুল কদর এক মহিমাময় ও পবিত্র রাত, যা মর্যাদার রাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। মাহে রমজানের এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দিকনির্দেশনা হিসাবে এই গ্রন্থ অবতীর্ণ হয়েছে।

বাণীতে তিনি আরও বলেন, এই পবিত্র রাতে বেহেশতি সওগাতের আশায় মুমিন মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে মানুষের জীবনের তিক্ততা দূর হয় এবং মুমিনদের আত্মা পরিশুদ্ধ হয়ে অনাবিল শান্তিতে ভরে ওঠে।

বিএনপি মহাসচিব বলেন, মহিমান্বিত কদরের রজনী হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র এই রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশ, জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ওপর মহান আল্লাহর অশেষ রহমত বর্ষণের জন্য প্রার্থনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শবেকদরে বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা বিএনপি মহাসচিবের

আপডেট সময় ১১:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬