ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

বিশ্বকাপ চলাকালে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন এড়াতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর একটি জোট।

বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় আসরগুলোর একটি এই বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি। এমন সময় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

সংস্থাগুলোর দাবি, কঠোর ভিসা নীতি ও অভিবাসন সংক্রান্ত পদক্ষেপ বিদেশি সমর্থক, সাংবাদিক, শ্রমিক এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এতে স্বাধীন সাংবাদিকতা এবং বিশ্বকাপের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানবাধিকার সংগঠন স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো–কে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ফুটবল বিশ্বকে একত্রিত করার শক্তি রাখে। তবে ভিসা নিষেধাজ্ঞা বা অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিদেশি নাগরিক, শ্রমিক, সাংবাদিক ও সমর্থকদের দেশে প্রবেশ বা অবস্থান ঝুঁকির মুখে ফেললে সেই লক্ষ্য পূরণ সম্ভব হবে না।’

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আগামী জুন, জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ম্যাচ।

এ বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউস জানায়, প্রশাসন একটি সফল বিশ্বকাপ আয়োজন নিশ্চিত করতে কাজ করছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছেন।

তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, অনেক আয়োজক শহর এখনও তাদের মানবাধিকার পরিকল্পনা প্রকাশ করেনি। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে সেগুলোর সমাধান না করলে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন কঠিন হয়ে পড়বে বলেও তারা সতর্ক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

বিশ্বকাপ চলাকালে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

আপডেট সময় ০৪:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬