ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় মিতুর সঙ্গে আজ বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। নববধূকে নিয়ে মোংলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সাব্বিরের পরিবার। বেলাই ব্রিজ এলাকায় তাদের মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান দুই পরিবারের ১২ জন এবং মাইক্রোবাসের চালক। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে।

রাতে স্বজনের কান্নায় ভারী হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। পরিবারের সদস্যরা বলছেন, আজই দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। উপজেলার বেলাইব্রিজ এলাকায় দুর্ঘটনা পড়ে তাদের বহনকারী মাইক্রোবাস।

দুর্ঘটনার পর একের পর এক লাশ ঢোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পত্তিসহ একে একে নয়টি লাশ নেওয়া হয় মর্গে। এছাড়া, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আরও চারজনের মরদেহ।

স্থানীরা জানান, মোংলার দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বর-কনেবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ সেখানে নয়টি মরদেহ থাকার কথা নিশ্চিত করেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

আপডেট সময় ০৮:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬