ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ায় ইউনিয়ন উদ্যোক্তা বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে ফ্যামিলি কার্ডের নামে টাকা গ্রহণের পর তা ফেরত দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের ভাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা গ্রহণের পর তা ফেরত দিতে দেখা যায়।

বুধবারের ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসকে বরখাস্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি জানিয়েছেন, টাকা গ্রহণের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ভিডিওটি দেখে উদ্যোক্তা শিবু দাসকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাস ও তার ছোট ভাই দীপ দাস হৃদয় কয়েক দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের কাছ থেকে ১২০ থেকে ১৩০ টাকা করে নেন। শিবু নেপথ্যে থেকে তার ভাইকে দিয়ে টাকা গ্রহণ করেন।

বুধবার দীপ দাস হৃদয় ইউনিয়ন উদ্যোক্তা অফিসে বসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে টাকা নেন। ওইদিন এক ব্যক্তির অভিযোগের পর নারীদের টাকা ফেরত দিতে শুরু করেন তিনি। টাকা ফেরতের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ায় ইউনিয়ন উদ্যোক্তা বরখাস্ত

আপডেট সময় ০৬:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬