ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোলশূন্য মেসি, ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক :

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন গোলশূন্য। কোনো দলই জালের দেখা না পাওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় মায়ামি-ন্যাশভিলের ম্যাচটি।

বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মায়ামি, তবে আক্রমণে তুলনামূলক বেশি সক্রিয় ছিল স্বাগতিক ন্যাশভিল। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট পাঁচটি শট নেয়, যার মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ন্যাশভিল ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

ম্যাচের ৫৫ মিনিটে মেসি বাঁ দিক দিয়ে দৌড়ে এসে একটি জোরালো শট নেন। তবে দারুণ দক্ষতায় সেটি রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। এটাই ছিল ম্যাচে মেসির একমাত্র লক্ষ্যে রাখা শট।

৬৫ মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পায় ন্যাশভিল। কর্নার থেকে আসা বলে রিড বেকার-হোয়াইটিং হেড নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে শেষ পর্যন্ত গোলশূন্যই থাকে ম্যাচের ফল।

ন্যাশভিলের বিপক্ষে এর আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। ২০২৪ সালের এপ্রিল থেকে এই প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। সেই সময় ১২ গোলের পাশাপাশি পাঁচটি সহায়তাও করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে এবার গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকে। কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় লেগে। সেই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে মেসির মায়ামি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গোলশূন্য মেসি, ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬