ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাবিকে বিয়ে করতে ভাইকে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাকিব হোসেন (৩২) হত্যার মূল পরিকল্পনাকারী তাঁর স্ত্রী নাইমা সুলতানা ওরফে তিশা ও ছোট ভাই রাকিবুল ইসলাম। ভাবিকে বিয়ে করার জন্য ভাইকে হত্যার পরিকল্পনা করেন রাকিবুল। আর এতে তাঁর সহযোগী ছিলেন ভাবি। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে এ তথ্য জানান।

পুলিশ সুপারের ভাষ্য, হত্যার পরিকল্পনাসহ সব তথ্য স্বীকার করে রাকিবুল গতকাল বুধবার কুষ্টিয়ার কুমারখালীর আমলি বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকালই নাইমাকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে একই আদালতে নাইমা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপারের দাবি, হত্যার মূল পরিকল্পনায় ছিলেন নাইমা ও রাকিবুল। হত্যাকাণ্ডে অংশ নেয় চার থেকে পাঁচজন। তাঁদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাঁদের মধ্যে একজন পুলিশের নজরদারিতে আছেন। যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিব ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। এর মধ্যে চারবার দেশে আসেন। তাঁদের চার বছরের একটি মেয়ে আছে। দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে আবার বাড়িতে আসেন রাকিব। ৫ অক্টোবর রাতে শ্বশুরবাড়ি কাঞ্চনপুর থেকে পাহাড়পুরে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। রাত ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা।

খোঁজ না পেয়ে পরের দিন কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাকিবের পরিবারের সদস্যরা। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে তাঁর লাশ ভেসে ওঠে। এ ঘটনায় ৯ অক্টোবর কুমারখালী থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন রাকিবের বাবা। এই মামলায় এজাহারভুক্ত তিন ব্যক্তি কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাবিকে বিয়ে করতে ভাইকে খুন

আপডেট সময় ১০:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭