ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

পটকা বানানোর সময় বিস্ফোরণে হাতের ৫ আঙুল উড়ে গেল

আকাশ জাতীয় ডেস্ক: 

আলমডাঙ্গায় দিয়াশলাই কাঠির বারুদ দিয়ে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তিন শিশু আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত এক শিশুর হাতের পাঁচ আঙুল উড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তিন শিশু হলো- ভাংবাড়ীয়া গ্রামের জাকিরুল হোসেনের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র রনক হোসেন, উজ্জ্বল হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র হুসাইন ও আহম্মদ আলীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র লাল মিয়া।

স্থানীয় ইউপি সদস্য আসমত উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন শিশু গ্রামের মসজিদের ছাদে ওঠে। তারা সেখানে দিয়াশলাই কাঠির বারুদ দিয়ে লোহার তৈরি একটি বস্তুতে ভরে ফোটানোর চেষ্টা করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রনক হোসেন (১২) গুরুতর আহত হয়। তার বাম হাতের পাঁচটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্য দুই শিশু সামান্য আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রনককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. ইসরাত জেরিন জেসি জানান, বিস্ফোরণে রনকের বাম হাতের পাঁচটি আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে। হাতের কব্জিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শিশুরা দিয়াশলাইয়ের কাঠি সাইকেলের স্পোকের মধ্যে ঢুকিয়ে পটকা ফোটানোর চেষ্টা করছিল। অসাবধানতাবশত সেটি বিস্ফোরিত হয় এবং তিন শিশু আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

পটকা বানানোর সময় বিস্ফোরণে হাতের ৫ আঙুল উড়ে গেল

আপডেট সময় ০৭:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬