ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল কিনতে এসে কথা-কাটাকাটি, বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝিনাইদহে পেট্রলপাম্পে তেল কিন‌তে এসে কথা-কাটাকা‌টির জের ধ‌রে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রা‌তে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ‌মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা‌টি ঘটে।

পুলিশ জা‌নি‌য়ে‌ছে, শনিবার রাত ৮টার দি‌কে তেল নিতে আসেন আল মিরাজ নীরব নামে এক যুবক। সে সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। প‌রে নীরব পাশের পাম্পে চলে যান। ফেরার পথে হারুন মিয়ার তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পা‌ম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে ঝিনাইদহ র‍্যাব-৬।

নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা কর‌তেন। এ ছাড়া তিনি ঝিনাইদহ সরকা‌রি কে‌সি ক‌লে‌জে অনার্স দ্বিতীয় ব‌র্ষে অধ্যায়নরত ছিলেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জা‌নি‌য়ে‌ছেন, এই ঘটনায় তিনজন‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তদন্ত শে‌ষে আটককৃত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা সুমন পাল বলেন, গুরুতর অবস্থায় নীরবকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উ‌ল্লেখ্য, তাজ ফি‌লিং স্টেশ‌নের মা‌লিক ঝিনাইদ‌হের ‌নি‌ষিদ্ধঘো‌ষিত আওয়ামী লীগ নেতা ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান সৃজনী বাংলা‌দে‌শের ব্যবস্থাপনা প‌রিচালক হারুন অর রশীদ ওর‌ফে সৃজনী হারুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেল কিনতে এসে কথা-কাটাকাটি, বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

আপডেট সময় ১০:০০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬