ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে দিল্লি: প্রণয় ভার্মা

আকাশ জাতীয় ডেস্ক: 

দুই দেশ ও বৃহত্তর অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও ভারত একত্রে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারত সবসময়ে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে। এ সমর্থন অব্যাহত রাখবে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, এই পবিত্র মাস আমাদের বিশ্বাস এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে থাকা স্থায়ী মূল্যবোধগুলো- করুণা, সহানুভূতি, উদারতা এবং দয়ার মতো মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। আমরা একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন্ধুত্বের দৃঢ় বন্ধনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দেয়, যা আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে মানুষকেন্দ্রিক করে তোলে।

তিনি আরও বলেন, আমাদের দুই জাতির সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের অভিন্ন ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে। আজ দুটি প্রাণবন্ত এবং দূরদর্শী সমাজ হিসেবে, আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কেবল আমাদের দুই দেশের জন্য নয়, বরং বৃহত্তর, আঞ্চলিক ও অভিন্ন সমৃদ্ধি আনতে।

ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বর্তমান সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে দিল্লি: প্রণয় ভার্মা

আপডেট সময় ১১:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬