ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর: আল নাসর কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

গত সপ্তাহে আল ফায়হার বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে প্রথমে খুব একটা মাথাব্যথা ছিল না আল নাসরের কোচের। তবে জর্জে জেসুস আজ জানালেন গুরুতর চোটেই পড়েছেন ‘সিআর সেভেন’।

ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পাওয়া রোনালদো চিকিৎসার জন্য স্পেনের মাদ্রিদে যাবেন। সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আল নাসর কোচ জর্জে জেসুস। ৪১ বছর বয়সী মহাতারকার মাঠে ফেরার সময়সীমা নিয়ে স্পষ্ট কিছুই জানাননি তিনি।

সৌদি প্রো লিগে আগামীকাল ঘরের মাঠে নিওমের বিপক্ষে ম্যাচের আগে আল নাসরের কোচ বলেন, ‘গত ম্যাচে ক্রিস্তিয়ানো মাংসপেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার পর দেখা গেছে, চোটটি আমরা যা ভেবেছিলাম তার চেয়ে গুরুতর। তার যথাযথ বিশ্রাম এবং পুনর্বাসন প্রয়োজন। রোনালদো চিকিৎসার জন্য স্পেনে যাবেন, যেমন অন্যান্য চোটে পড়া খেলোয়াড়রাও যাচ্ছেন।’

স্পেনে রোনালদোর নিজের ব্যাক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নেবেন বলে জানান জর্জে জেসুস। দলের সেরা ফরোয়ার্ডকে দ্রুত ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন পর্তুগিজ এই কোচ।

বিশ্বকাপের মাস তিনেক আগে চোট খানিকটা দুশ্চিন্তার কারণ হতে পারে রোনালদোর জন্য। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আশা করছেন, এই মাসের পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন তিনি।

৪১ বছর বয়সেও নিয়মিত দলের জয়ে অবদান রাখা রোনালদো সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। এই মৌসুমে লিগে পর্তুগাল অধিনায়ক করেছেন ২১টি গোল। ইংলিশ ফরওয়ার্ড ইভান টনি আল আহলির হয়ে ২৩টি গোল নিয়ে শীর্ষে আছেন।

আগামী ২৮ মার্চ রিনোভেটেড অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল। এরপর ৩১ মার্চ অ্যাটলান্টার জর্জিয়ায় রোনালদোর দলের প্রতিপক্ষ আসন্ন বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। এর আগেই সর্বকালের অন্যতম সেরা তারকা ফিট হতে পারেন কি না সেটাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর: আল নাসর কোচ

আপডেট সময় ১০:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬